Published : 05 May 2026, 11:07 AM
২৬ এপ্রিল উন্মোচিত হওয়ার পর থেকেই সবার মুখে মুখে মেরিল-প্রথম আলো পুরস্কারের ‘গ্ল্যাম-মুভ’। সামাজিক মাধ্যমজুড়ে ছড়িয়ে পড়া এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে, যেখানে তারা তাদের মতামত জানাচ্ছেন। বিশেষ করে তারকাদের পোশাক, সাজসজ্জা এবং সামগ্রিক উপস্থাপনা নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্বজুড়ে খ্যাতনামা অস্কার, মেট গালা, প্যারিস ও লন্ডন ফ্যাশন উইক অথবা কান চলচ্চিত্র উৎসবের মতো বড় পরিসরের অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বিশেষভাবে তুলে ধরা হয়। গ্ল্যাম-মুভ ঠিক সেই ধারারই একটি আধুনিক সংস্করণ। লালগালিচার গতানুগতিক রীতি ভেঙে তারকারা এখানে আরও বেশি পরিকল্পনা ও সৃজনশীলতার সাথে নিজেদের উপস্থাপন করেন, যা দর্শকদের জন্য এক নতুন দৃশ্য-বেদনা তৈরি করে। এটি এখন কেবল একটি ভিডিও নয়, বরং তারকাদের আধুনিক এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। ২০২১ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে প্রথম এই গ্ল্যাম-মুভ যুক্ত করা হয়। আয়োজকদের মতে, কয়েক বছরেই এটি দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
লালগালিচার চিরাচরিত আয়োজন থেকে বেরিয়ে এসে তারকাদের ভিন্নভাবে উপস্থাপনের এই উদ্যোগে প্রতি বছর বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। অভিজ্ঞ থেকে নতুন—সব প্রজন্মের তারকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্ল্যাম-মুভ পেয়েছে এক নতুন মাত্রা। গ্ল্যাম-মুভের জন্য তারকারা এখন প্রস্তুতিতেও অনেক বেশি মনোযোগী। পোশাক নির্বাচন থেকে শুরু করে স্টাইলিং এবং উপস্থাপনা—সবকিছুতেই তারা বাড়তি গুরুত্ব দিচ্ছেন। অনেকেই এই অংশটি মাথায় রেখে পোশাক ডিজাইন করাচ্ছেন। সব মিলিয়ে গ্ল্যাম-মুভ হয়ে উঠেছে তারকাদের ব্যক্তিত্ব এবং রুচির বহিঃপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ২০২৬ সালের গ্ল্যাম-মুভ টিমপরিচালনা: কনক খন্দকার, ধারণা: মালিক মোহাম্মদ সাঈদ, প্রকল্প প্রধান: জাবেদ সুলতান, চিত্রগ্রহণ: কাওসার হামিদ, সম্পাদনা: জোনায়েদ হোসেন, ইভেন্ট সমন্বয়: শাহপরান তুষার, শিল্পী ব্যবস্থাপনা: নাদিয়া ইসলাম। আরও পড়ুন: আজীবন সম্মাননায় ভূষিত বরেণ্য অভিনেতা আলমগীর। ২৫ এপ্রিল ২০২৬।
মেরিল-প্রথম আলো পুরস্কারের এই উদ্যোগের সাথে শুরু থেকেই যুক্ত আছেন কনক খন্দকার। তিনি বলেন, ‘এতোগুলো তারকাকে একসাথে সুন্দরভাবে ক্যামেরাবন্দী করা সহজ নয়। সবার সময়, প্রস্তুতি এবং উপস্থিতি মিলিয়ে কাজটা করতে হয়। তবে সবার আগ্রহ ও সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এবার সময় কম ছিল, অংশগ্রহণকারী তারকার সংখ্যাও বেশি। তবুও সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে।’ দর্শক আগ্রহ, তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অনলাইনে ব্যাপক সাড়া—সব মিলিয়ে মেরিল-প্রথম আলো পুরস্কারের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে গ্ল্যাম-মুভ।।
কিয়ারার বিতর্কিত দৃশ্যের কড়া সমালোচনার মুখে হুমা, দিলেন শক্তিশালী জবাব